বাজিতপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

বাজিতপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

জাহাঙ্গীর আলম, বাজিতপুর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের বাজিতপুরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেল ৪টায় সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান মঞ্জু-এর বাসভবন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম চৌধুরী নাদভী।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. ফজলুল হক, বাজিতপুর উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কৌশিক আহমেদ সৌরভ, যুবদল নেতা নাসির উদ্দীন সোহাগ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার রহমান শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিনুল হক সোহেল, মইজচর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুছা মেম্বার, উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, পৌর মৎস্যজীবী দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম জালালী, বলিয়ারদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি স্বাধীন আহমেদ ইমন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান, হিলচিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুমিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ, জাতি ও জনগণের কল্যাণ কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *